ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর বিভিন্ন ফিচার এটাকে আরও জনপ্রিয় করে তুলেছে। আজ তোমনি একটি ফিচার এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। এই ফেসবুক নিয়ে অনেকের কাছ থেকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হল কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়? শুধুমাত্র জানার জন্য হলেও তারা এটা জানতে চায়। তাই আজ এই নিয়ে পোস্টি লিখলাম। আশা করি ভাল লাগবে।
তাহলে চলুন আজ আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখি।
প্রথমে আপনারা ফেসবুকে Log Out করার যে মেনু সেখানে যাবেন। Log Out অপশন থেকে ঠিক উপরে একটা মেনু, নাম Create Page অপশনে ক্লিক করুন। দেখবেন নিচের ছবির মতো একটা পেজ আসবে। নিচের ছবির মত ।
এখান থেকে আপনি আপনার পেজের ক্যাটাগরি পছন্দ করুন।
আমি আপনাদের Entertainment তে একটা পেজ খোলা দেখাব। আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি পছন্দ করতে পারেন।
আরেকটা কথা বলে নেই, আপনারা অপ্রয়োজনীয় বা অরুচিপূর্ণ কোন পেজ খুলবেন না প্লিজ।
তাহলে আপনার পছন্দমতো ক্যাটাগরিতে ক্লিক করুন। আমি Entertainment ক্যাটাগরিতে প্রবেশ করলাম।
তারপর নিচের ছবির মতো অপশন আসবে।আপনার পছন্দমতো ক্যাটাগরি Sellect করুন। তারপর আপনার পেজের নাম দিন এবং তারপর Get Started এ ক্লিক করুন।
তারপর এক এক করে আপনার পেজের তথ্য দিন,
প্রোফাইল পিকচার অ্যাড করুন এবং Save Info তে ক্লিক করুন।
হয়ে গেল আপনার নিজস্ব পেজ খোলা।
অথবা আপনি চাইলে নিচ থেকে ্ভিডিওটি দেখে ফেসবুক পেজ খুলতে পারেন।
পরবর্তীতে কোন তথ্য যোগ বা বাদ দিতে হলে Edit Page থেকে পরিবর্তন করুন।
একাধিক এডমিন রাখতে চাইলে Edit Page থেকে Manage Admin Roles এ ক্লিক করে Email এড্রেস দিয়ে বন্ধুদের অ্যাডমিন করতে পারেন।
যাইহোক এখন মনে হয় আপনাদের আর পেজ খুলতে কারও কোন সমস্যা হবে না।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না । ধন্যবাদ পোস্টি পড়ার জন্য। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।










No comments:
Write comments